দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন

প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি ফটো

দেশব্যাপী চলমান ধর্ষণ, সন্ত্রাস, গুম ও খুনের বিরুদ্ধে মানববন্ধন করেছে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।  

মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। ‘ধর্ষকদের ফাঁসি চাই’, ‘চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’, ‘আবু সাঈদের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই’—এমন সব শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীরা দাবি করেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো নরপশু এমন অপরাধ করার সাহস না পায়।  

এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের বোনেরা কেন কবরে, আর ধর্ষক কেন বাইরে? আমরা এমন আইন চাই, যেখানে এসব অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত এসব অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নিক।’  

শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়, সাধারণ মানুষ, শিক্ষার্থী, রিকশাচালক, দিনমজুর—সবাই এখন অনিরাপদ। প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজির ঘটনা ঘটছে। তাহলে দেশের নিরাপত্তা কোথায়? তারা বলেন, ‘আমরা ধর্ষকদের মৃত্যুদণ্ড চাই, সন্ত্রাসমুক্ত নিরাপদ বাংলাদেশ চাই।’  

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

আমি এই কাজ করিনি—হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল
  • ২২ মার্চ ২০২৬
বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি
  • ২২ মার্চ ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ৩ শিশুসহ নিহত ১২ জনের পরিচয় জান…
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় হতাহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে সরকার: রেল প্র…
  • ২২ মার্চ ২০২৬
ট্রাম্পকে কড়া বার্তা, জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি ইর…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence