নতুন উপাচার্য পেলো বাংলাদেশ ইউনিভার্সিটি

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৮ PM
অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম © টিডিসি সম্পাদিত

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির (বিইউ) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করেছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১(১) অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

আন্তর্জাতিক মানের কর্মমুখী ও মানসম্মত উচ্চশিক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় বিশিষ্ট শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাবেক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানিয়েছেন বিইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী জামিল আজহার।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে মৎস্য অধিদপ্তরে তার কর্মজীবন শুরু করেন, ১৯৮৫ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে যোগদান করেন এবং সেখানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে প্রায় ২৭ বছর কাজ করেন। তিনি ২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং ডিন, প্রধান ও পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তিনি অসামান্য গবেষণা কৃতিত্বের জন্য ২০০৯ সালে জাতীয় পুরস্কার অর্জন করেন। দেশি বিদেশি জার্নালে তার ১০৩টি নিবন্ধ প্রকাশিত হয়েছে।

পর্তুগাল শিবিরে নতুন অস্বস্তি, আবারও ফিরল রোনালদো-কাণ্ড?
  • ১৬ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন …
  • ১৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা
  • ১৬ নভেম্বর ২০২৬
নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইংল্যান্ডের কাছে হারই হয়ে উঠল নতুন প্রেরণা, কী ঘটেছিল স্পেন…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে আবদ্ধ রাখলে প্রতিভা ও সম্ভাবনা…
  • ১৬ নভেম্বর ২০২৬