‘উচ্চশিক্ষার উন্নয়নে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একসাথে কাজ করা উচিত’

গোলটেবিল বৈঠকে আলোচকরা
০৭ অক্টোবর ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
‘বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা

‘বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অতিথিরা © আমান উল্যাহ আলভী

দেশের উচ্চশিক্ষায় আগামী দিনের রূপরেখা নির্ধারণে একগুচ্ছ প্রস্তাবনা জানিয়েছেন বেসরকারি উচ্চশিক্ষালয় সংশ্লিষ্টরা। ‘বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা’ নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এসব প্রস্তাবনা জানিয়েছেন তারা। বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন (বিএসপিইউএ) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি (এপিইউবি) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। সোমবার (০৭ অক্টোবর) রাজধানীর বনানীতে এপিইউবির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে বক্তারা দেশের প্রচলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের নানা অসঙ্গতি তুলে ধরে এর সংস্কার দাবি করেন। এছাড়াও নীতি ও আইন সংক্রান্ত কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে জানিয়ে তারা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় করে কাজের তাগিদ জানান। বৈঠকের প্রস্তাবগুলোর সরকারের কাছে তুলে ধরে এ যৌক্তিক সমাধান চাইবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। 

বৈঠকে বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মারাত্মক দলীয়করণ হয়েছে। এখানে ব্যবস্থাটি ভেঙে পড়েছে। এখানে শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক বেশি কাজ করা দরকার। আমরা সরকারের কাছে বিষয়গুলো তুলে ধরবো। এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নেতৃত্ব প্রদান করবে। 

‘বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন অতিথিরা। ছবি: আমান উল্যাহ আলভী।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. সবুর খান বলেন, আজকে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। কিন্তু, তা ঠিকভাবে প্রচার করা হচ্ছে না। দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়নে শিক্ষার্থী, শিক্ষক এবং বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) মিলে ভালো ব্যবস্থা গড়া যায় বলেও মনে করেন তিনি।

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পিএইচডি প্রোগাম অনুমোদন না দেওয়ায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা ভারতে গিয়ে পিএইচডি নেন। কিন্তু, আমাদের এখানে সক্ষমতা থাকার ফলেও এটি অনুমোদন দেয়া হচ্ছে না। এছাড়াও তিনি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর র‍্যাংকিং নিয়েও কথা বলেন তিনি।

নীতি ও আইন সংক্রান্ত কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে জানিয়ে আলোচকরা সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় করে কাজের তাগিদ জানান বৈঠকে।

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থানের বিষয়ে উল্লেখ করে সবুর খান বলেন, আমরা প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে বাইরে ক্যাম্পাস স্থাপনের অনুমতি পেয়েছি। এটি আরও বেশি হওয়া উচিত। প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের যথাক্রমে ৭টি এবং ৪টি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। এছাড়াও তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিষয়ে জোর দেন। 

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় বিভিন্ন ধরনের  চ্যালেঞ্জ আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন বলেন, এখানে গবেষণানির্ভর কাজ বাড়ানো উচিত। এছাড়াও শিক্ষা সার্বজনীন এবং সবার কাছে পৌঁছে দিতে কাজ করতে হবে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজেদের মধ্যে আন্ত:যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দেন তিনি। 

আরও পড়ুন: দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে ডজন খানেক সুপারিশ ইউজিসির

গোলটেবিল বৈঠকে মূল নিবন্ধ উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খান। উপস্থাপনায় তিনি দেশ এবং দেশের বাইরের উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। তিনি গবেষণা এবং দক্ষতা উন্নয়নসহ দেশের উচ্চশিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

‘বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন অতিথিরা। ছবি: আমান উল্যাহ আলভী।

এরপর গোলটেবিল বৈঠকে প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের (বিএসপিইউএ) সভাপতি অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী। তিনি বলেন, বৈশ্বিক প্রেক্ষিত বিবেচনায় আমরা মানসম্মত শিক্ষা দিতে পারছি কি-না, এ বিষয়টি ভেবে দেখা দরকার। এখন পড়াশোনা এবং সব প্রেক্ষিতেই পরিবর্তন হচ্ছে, এ পরিবর্তনের জন্য করণীয় ঠিক করতে হবে। শিক্ষার্থীদের কোর্স-কারিকুলামে তা যুক্ত করতে হবে এবং হালনাগাদ করতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের নৈতিকতার উন্নয়নেও কাজ করতে হবে।

ইউজিসিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব কোনো অবস্থান নেই জানিয়ে এই অধ্যাপক বলেন, এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে—এমন কাউকে নিতে হবে। একইসাথে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের শিক্ষকতার মান এবং দক্ষতা বাড়াতে কাজ করা উচিত।

আরও পড়ুন: ৫৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পকেটে বার্ষিক উদ্বৃত্ত ১২৫০ কোটি টাকা

বৈঠকে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান বলেন, আগামীদিনে আমাদের শিক্ষায় বাজেট বৃদ্ধি করা উচিত। এছাড়াও আমাদের দেশের সরকারি আমলাদের সন্তানরা যেন দেশেই উচ্চশিক্ষা গ্রহণ করে, তা নিশ্চিত করতে হবে।

‘বাংলাদেশে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্দেশনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন অতিথিরা। ছবি: আমান উল্যাহ আলভী।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 'টিচার্স এক্সচেঞ্জ প্রোগ্রাম' করা যেতে পারে জানিয়ে তিনি বলেন, এখানে আমাদের শিক্ষার্থীদের মেধার লালন নিশ্চিত করার পাশাপাশি নৈতিক শিক্ষায় জোর দেওয়া উচিত। 

বৈঠকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব বলেন, আমাদের এখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকে শিক্ষকরা বেসরকারিতে এসে শিক্ষকতার সুযোগ পান। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এটি সরকারিতে যাওয়ার সুযোগ দেয়া উচিত। এখানে শিক্ষা-গবেষনায় একসাথে কাজ করা উচিত।

আরও পড়ুন: সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগে ‘পুল’ চায় ইউজিসি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. নাহরিন মাজিদ বলেন, আমাদের শিক্ষার্থীদের গবেষণা শিক্ষার ওপর জোর দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের বিদেশে গমন থামাতে এখানে গবেষণায় জোর দিতে হবে। সেজন্য নীতিনির্ধারণী পর্যায়ে আমাদের একসাথে কাজ করতে হবে। 

বৈঠকে অনলাইনে যুক্ত হন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন খালেদ বলেন, দেশের উচ্চশিক্ষার নীতিনির্ধারণী প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে। এছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ভূমি লোন প্রদান করা উচিত। এছাড়াও শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তিনি।

প্যানেল আলোচনায় বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক মো. শাহ আলম চৌধুরী দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর তদারক সংস্থাগুলোর মনোভাব পরিবর্তনের আহ্বান জানান। তিনি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়েগুলোর জন্য সমান নীতিমালা ও সুযোগও দাবি করেন একইসাথে।

আরও পড়ুন: সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় র‍্যাঙ্কিংয়ের সুপারিশ ইউজিসির

গোলটেবিল বৈঠকের শেষদিকে ভিডিও বার্তায় যুক্ত হন দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সামনে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. নাহিন মামুন। আয়োজনটি তত্ত্বাবধান করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পরিচালক মো. বেলাল আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারহানা ইয়াসমিন লিজা।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9