ইউআইইউতে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস’ প্রতিযোগিতা শুরু

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
ইউআইইউতে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস’ শিরোনামে প্রতিযোগিতা শুরু

ইউআইইউতে ‘প্রেজেন্টেশন চ্যাম্পস’ শিরোনামে প্রতিযোগিতা শুরু © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোরামের (ইএলএফ) উদ্যোগে এবং ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সর (ডিসিসিএসএ) সহযোগীতায় ‘প্রেজেন্টেশন চ্যাম্পস: সিজন ১’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে উপস্থাপনা দক্ষতা বাড়ানো এবং প্রদর্শন প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইউআইইউ ক্যাম্পাসে প্রতিযোগিতাটি শুরু হয়েছে এবং চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। 

প্রাথমিক রাউন্ডে প্রায় ৬০ টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল একটি লটারি ইভেন্টের মাধ্যমে তাদের দেওয়া একটি বিষয় উপস্থাপন করেছে এবং তথ্যপূর্ণ এবং আকর্ষক উপস্থাপনা প্রদান করেছে। বিচারকদের একটি সুদক্ষ প্যানেল শারীরিক ভাষা, বিষয়বস্তুর প্রাসঙ্গিকতা এবং সময় ব্যবস্থাপনা সহ মানদন্ডের ভিত্তিতে পারফরম্যান্সের মূল্যায়ন করছে। 

এই প্রতিযোগীতার মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থাপনায় দক্ষতা ও কৌশল অর্জন এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে পনেরো হাজার টাকা, ফার্স্ট রানার-আপ দল পাবে দশ হাজার টাকা এবং সেকেন্ড রানারআপ দল পাবে পাঁচ হাজার টাকা নগদ পুরস্কারসহ ট্রফি এবং সনদপত্র প্রদান করা হবে। প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা দাবির অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগ এমপি আনারকে তার আশপাশের বন্ধুরাই হত্যা করেছে: রাশেদ খ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9