তীব্র তাপপ্রবাহ

অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের

২১ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ AM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM
অনলাইন ক্লাস

অনলাইন ক্লাস © ফাইল ছবি

তীব্র তাপপ্রবাহের মধ্য অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক। আজ রবিবার (২১ এপ্রিল) থেকে বিশ্ববিদ্যালয় দুটির অনলাইন পাঠদান শুরু হবে। চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষেনর পক্ষ থেকে শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহমেদ তাজমীন স্বাক্ষরিত এক বার্তায় শিক্ষার্থীদের জানানো হয়, দেশে চলমান তাপপ্রবাহের কারণে এনএসইউ কর্তৃপক্ষ ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্লাস অনলাইন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, গত কদিন ধরেই প্রচণ্ড গরম চলছে দেশের সব অঞ্চলেই। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় দেশব্যাপী তিন দিনের জন্য সতর্কতামূলক হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তিন দিনের হিট অ্যালার্টের মধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের দাবির মুখে স্কুল-কলেজের ছুটি আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে কর্তৃপক্ষ।

স্কুল-কলেজের ছুটির সঙ্গে মিল রেখে অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে ২১ এপ্রিল (রবিবার) থেকে ২৭ এপ্রিল (শনিবার) পর্যন্ত সকল ক্লাস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে।

এর আগে, তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি ফলে ২৮ এপ্রিল খুলবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

এদিকে, রোজার ঈদ ও পহেলা বৈশাখের টানা ছুটি শেষে আজ রোববার এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে শনিবার দুই মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর পক্ষ থেকে পৃথকভাবে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রথমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি (প্রাত্যহিক সমাবেশ) বন্ধের ঘোষণা দিয়েছিল।

কিছুক্ষণ পরে পৃথক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, চলমান তাপপ্রবাহে শিশুশিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশুকল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।

এরপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাউশির অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে কার্যত এই ছুটি হবে ২৭ এপ্রিল পর্যন্ত।

অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
  • ১৩ মার্চ ২০২৬
জিয়া পরিবারের প্রতি কমিন্টমেন্ট ছিল নিখাদ ও দ্বিধাহীন: ছাত্…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081