নর্থ সাউথের আইন বিভাগকে প্রধান বিচারপতির বিশেষ উপহার

০৩ মার্চ ২০২৪, ০৮:৫৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এর উপস্থিতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার আরাফাত হোসেন খানের নিকট কপি হস্তান্তর

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান এর উপস্থিতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার আরাফাত হোসেন খানের নিকট কপি হস্তান্তর © সংগৃহীত

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের বিচারিক আদালতের কার্যক্রম পর্যবেক্ষণ করতে আমন্ত্রণ জানান এবং শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সহযোগিতার আশ্বাস দেন। এরই অংশ হিসেবে প্রধান বিচারপতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের আইন বিষয়ক বিস্তর ধারণা অর্জনের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত পাবলিকেশন সমূহের কপি উপহার দিয়েছেন।

রোববার (৩ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী এবং আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমানের উপস্থিতিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার আরাফাত হোসেন খানের নিকট কপিসমূহ হস্তান্তর করেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি আইন বিভাগ উপহার সামগ্রী প্রদানের জন্য প্রধান বিচারপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আইন বিভাগের শিক্ষার্থীরা এ সকল পাবলিকেশন যথাযথ ভাবে কাজে লাগাবে সেই আশ্বাস প্রদান করে।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬