ইউল্যাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইডিয়া হান্টার্সের চূড়ান্ত পর্ব

২৩ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
 প্রতিযোগীরা

প্রতিযোগীরা © সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আইডিয়া হান্টার্স ৩.০’ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ নভেম্বর। প্রতিযোগিতার শেষ পর্ব অনুষ্ঠিত হবে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে। সেখানে শীর্ষ ১২টি দল চূড়ান্ত ধাপে স্টার লাইন গ্রুপের পণ্যের জন্য নিজেদের নির্মিত বিজ্ঞাপন প্রদর্শন করবে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিযোগিতার কনভেনর ও ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মুন্তাসির কাদির জানান, ‘ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাবের ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘আইডিয়া হান্টার্স’ তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে। এবার অনেক বড় আয়োজন ছিল। পুরো ইভেন্টটি আয়োজনে স্টার লাইন ফুডস প্রোডাক্টস লিমিটেড আমাদের সর্মথন করেছে।’

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটির নিবন্ধন শুরু হয় গত ২১ সেপ্টেম্বর। ১১১টি দল নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয় ৩১ অক্টোবর। তবে প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ৪৪টি দল নির্বাচিত হয়।

আইডিয়া হান্টার্স ৩.০, একটি আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং কেস প্রতিযোগিতা। ৩০ অক্টোবর উদ্বোধনী পর্ব দিয়ে তিন ধাপের এই প্রতিযোগিতার সূচনা হয়।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬