গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি অধ্যাপক শাহ আলম

২২ নভেম্বর ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০ PM
অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী

অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী © ফাইল ছবি

গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী। সোমবার (২০ নভেম্বর) গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ড. অনীত কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী বর্তমানে বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরীকে বাংলাদেশের সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।

সংগঠনটির নির্বাহী কমিটি এবং শীর্ষ নির্বাহীর অনুমোদনক্রমে তিনি গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সংশ্লিষ্ট কাজে দায়িত্ব পালন করবেন। অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী আগামী ২ বছরের জন্য গ্লোবাল এডুকেশনাল রিসার্চ অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬