এআইইউবিতে ফল সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM
এআইইউবিতে নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন

এআইইউবিতে নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন © টিডিসি ফটো

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে ফল সেমিস্টারের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ও শনিবার (১৬ সেপ্টেম্বর) এই দুই দিনে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের নবাগত শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সেশনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবাগত ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি সম্পর্কে অবহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন। তিনি নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নবাগত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

আরও পড়ুন: এআইইউবি ছাত্রকে মারধর, ড্যাফোডিলের তিন শিক্ষার্থী বহিষ্কার

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এআইইউবি’র প্রক্টর মনজুর এইচ খান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সবচেয়ে বড় গণকবরের সন্ধান পেলেন শ্রীলঙ্কান শ্রমিকরা, মিলল ৫৭…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬