ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
আহত শামছুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

আহত শামছুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে © ফাইল ছবি

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজ শিক্ষার্থী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে ধানমন্ডি এলাকায় এ ঘটনা ঘটে। আহত শামছুর রহমান (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শামছুর রাজধানীর বেসরকারি ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাসা মিরপুরের মনিপুরে। বাবার নাম সরোয়ার। মা শামসুন নাহার।

স্বজনরা জানান, শামছুর ধানমন্ডির শংকর এলাকায় ক্লাস করতে যাচ্ছিলেন। এ জন্য মিরপুর থেকে মিরপুর লিংক বাসে ওঠেন। পথে রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডি গভ: বয়েস স্কুলের সামনের রাস্তায় বাসের জানালা দিয়ে তার মোবাইল ফোনটি টান দেয় ছিনতাইকারী। এ সময় তিনি বাস থেকে নেমে ছিনতাইকারীর পিছু নেন।

কিছুদূর যেতেই কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনেরা।

শেরে বাংলা নগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি জানার চেষ্টা করছেন তারা। ছেলেটির অবস্থা গুরুতর।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে শামসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে চিকিৎসা চলছে তার।

ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের ট্র…
  • ০৮ নভেম্বর ২০২৬
হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২
  • ০৮ নভেম্বর ২০২৬
নবম শিক্ষক নিয়োগে সিলেবাসে আসছে বড় পরিবর্তন, পরীক্ষা তিন ধা…
  • ০৮ নভেম্বর ২০২৬
অন্ধকার হলেই ভূতের ভয় কি শুধু মনেই, আতঙ্কে শরীরে কী কী পরিব…
  • ০৮ নভেম্বর ২০২৬
ভয় পেলেই কি ফোবিয়া? বুঝবেন যেভাবে
  • ০৮ নভেম্বর ২০২৬
ব্যাংক-জিমেইলসহ বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরি করতে পারে নত…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950