দুই শর্তে নর্থ সাউথের সাবেক ট্রাস্টি শাহজাহানের জামিন

১৪ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
মো. শাহজাহান

মো. শাহজাহান © ফাইল ছবি

৩০৪ কোটি টাকা আত্মসাতের মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য মো. শাহজাহানকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট।

শর্ত অনুযায়ী, শাহজাহান নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না এবং সংশ্লিষ্ট আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না।

আজ বুধবার শাহজাহানের জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের জামিন আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবে ওয়াচডগ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজাহানের বার্ধক্য ও শারীরিক অবস্থা বিবেচনা করে হাইকোর্ট জামিন দিয়েছেন।

জামিন আবেদনের শুনানিকালে শাহজাহানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬