বিশ্ব সেরা বিজ্ঞানীদের তালিকায় ইউএপি অধ্যাপক তানভীর ফেরদৌস

১৪ অক্টোবর ২০২২, ০৮:৩৮ AM
অধ্যাপক তানভীর ফেরদৌস সাঈদ

অধ্যাপক তানভীর ফেরদৌস সাঈদ © টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তানভীর ফেরদৌস সাঈদ বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার এ তালিকা প্রকাশ করে। তালিকায় বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের মধ্যে তানভীর ফেরদৌসের নাম রয়েছে।

ইউএপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক তানভীর ফেরদৌস বাংলাদেশের একজন পরিচিত গবেষক। তিনি বর্জ্য পদার্থভিত্তিক শক্তি উৎপাদনকারী জলাভূমি পদ্ধতি ও অভিনব সেপটিক ট্যাংক তৈরি করেছেন। এর মাধ্যমে গৃহস্থালি ও বাণিজ্যিক সুবিধা থেকে উৎপাদিত বর্জ্যপানি সম্পূর্ণরূপে শোধন করা যাবে।

অধ্যাপক তানভীর ফেরদৌস বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সহযোগী ফেলো ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বর্ণপদক বিজয়ী গবেষক। তিনি এখন ঢাকা শহরের কিছু গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী গবেষণা প্রকল্পের সঙ্গে যুক্ত। তাঁর অনেক গবেষণাপত্র স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে প্রকাশ পেয়েছে।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬