ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ ফ্রেশারদেরও

১১ আগস্ট ২০২৬, ০১:৫০ PM
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে

এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগে আবেদন চলছে ইউএস-বাংলা এয়ারলাইনসে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। বেসরকারি এ বিমান সংস্থাটি মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ১০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ আগস্ট থেকেই শুরু হয়েছে—চলবে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস;

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ;

বিভাগ: মার্কেটিং অ্যান্ড সেলস;

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২ দিন, বিমা সুবিধা, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, মোবাইল বিল, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়; 

কর্মস্থল: চট্টগ্রাম;

কর্মক্ষেত্র: অফিসে; 

আরও পড়ুন: ট্রেইনি জোনাল ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি আরএফএল গ্রুপে, পদ ১০০, আবেদন ২৭ আগস্ট পর্যন্ত

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মস্তিষ্কের কার্যকারিতা ঠিক রাখতে যেসব পুষ্টিকর খাবার গ্রহণ …
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসি উত্তীর্ণদের একাদশে ভর্তি নিয়ে যা বলছে হলি ক্রস কলেজ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৯…
  • ১১ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬