সরাসরি মৌখিক পরীক্ষা দিয়ে চাকরি আবুল খায়ের গ্রুপে, বেতন ২৪০০০-২৮০০০ টাকা

২০ মে ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ২১ মে ২০২৫, ০৭:২১ AM
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) নিয়োগে আবেদন চলছে আবুল খায়ের গ্রুপে

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) নিয়োগে আবেদন চলছে আবুল খায়ের গ্রুপে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুনের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও);

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ২৪,০০০-২৮,০০০ টাকা;

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ট্রেইনি এক্সিকিউটিভ নেবে আরএফএল গ্রুপ, পদ ৪০

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: ২৪–৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যে কোনো স্থানে;

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, কর্মস্থল ঢাকা

দরকারি কাগজপত্র—

*জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে;

*শিক্ষাগত যোগ্যতার সব মূল সার্টিফিকেট/মার্কসশিটসহ এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূলকপি ইন্টারভিউ বোর্ডে প্রদর্শন করতে হবে;

আবেদনের যোগ্যতা—

*যে কোনো বিষয়ে স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;

*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে হবে;

আরও পড়ুন: মিনিস্টার হাই-টেক পার্কে চাকরি, পদ ৫০

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে;

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়—

সময়: প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা;

মৌখিক পরীক্ষার তারিখ: ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭, ৩১ মে ২০২৫ এবং ৩, ১৪, ১৭ জুন ২০২৫;

ঠিকানা: আবুল খায়ের গ্রুপ, নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ জুন ২০২৫;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9