শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি

০৬ জুন ২০২২, ০৪:৩৭ PM
আলমগীর মুহম্মদ মনসুরুল আলম

আলমগীর মুহম্মদ মনসুরুল আলম © ফাইল ছবি

২০২১-২০২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দপ্তর প্রধানদের মাঝে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আলমগীর মুহম্মদ মনসুরুল আলম (গ্রড-১)।

পুরস্কার হিসেবে তিনি সার্টিফিকেট, ক্রেস্ট এবং এক মাসের মূল বেতনের সমপরিমান অর্থ পাবেন। আজ সোমবার (৬ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের ২০ অক্টোবর প্রাথমকি শিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক হিসেবে যোগদান করেন আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, চলতি বছরে সুষ্ঠু ও সুন্দরভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুস্ঠান, জাতীয় শিক্ষানীতির আলোকে ২ বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষা প্রচলন, প্রাথমিক শিক্ষার কারিকুলাম পরিমার্জন, প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য নিরসন ও প্রশিক্ষণের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মনসুরুল আলম।

এছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পেশাগত প্রয়োজনে পৃথিবীর নানা দেশে প্রশিক্ষণ ও কনফারেন্সে যোগদান করেন।

১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগ দেয়া এ কর্মকর্তা ১৯৬৩ সালে চট্টগ্রাম জেলার পটিয়ায় জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

ঢাবির কুদরত-ই-খুদা হোস্টেলে গেস্টরুম নেওয়ার অভিযোগ
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবিতে হলে আবাসনের দাবিতে নবীনদের গণস্বাক্ষর কর্মসূচি
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি মনোনয়ন পেলেন ইডেনের সাবেক ছাত্রী রুমা
  • ২০ এপ্রিল ২০২৬
চাঁদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ৩০ হাজারের বেশি শ…
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা আ…
  • ২০ এপ্রিল ২০২৬
বিদায়ী সংবর্ধনায় আবেগপ্রবণ রুবেল, ৩ ব্যক্তিকে বিশেষ স্মরণ
  • ২০ এপ্রিল ২০২৬