সহকারী শিক্ষক নিয়োগ

দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ শুরু

১৫ মে ২০২২, ০৬:০১ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © লোগো

আগামী ২০ মে তিন পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীর নিজ নিজ জেলায় ওই সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীরা admit.dpe.gov.bd- ওয়েবসাইটে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাশের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। 

প্রার্থীদেরকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এবং প্রবেশ পত্রে পাওয়া যাবে।

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ২৬ নভেম্বর ২০২৬
স্বর্ণের দাম দুই লাখের নিচে, আরও কমবে নাকি বাড়বে?
  • ২৬ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার শিক্ষকের পোস্ট— ‘এই আবহাওয়ায় কিশোরী খেতে ইচ্…
  • ২৬ নভেম্বর ২০২৬
সোনার দাম বাজুস ১ লাখ ৯৬ হাজার বললেও গ্রাহক কেনেন ২ লাখ ৩০ …
  • ২৬ নভেম্বর ২০২৬