প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে: প্রতিমন্ত্রী

২৪ এপ্রিল ২০২২, ০৪:১২ PM

© সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান সোনার হরফে লেখা থাকবে। দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যে কাজ করেছেন অতীতের কোন সরকার তা করতে পারেনি।

প্রতিমন্ত্রী আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে চাঁপাইনবাবগঞ্জের গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে জেলার ৬৫টি নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং ১৬ কোটি ৮০লাখ ১৫হাজার ৪৫৩ টাকা ব্যয়ে আরও ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে এবং আগামীতে সব বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের টিফিনের ব্যবস্থার উদ্যোগ নিয়েছে।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, জেলা আওয়ামী লগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বক্তব্য রাখেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচ…
  • ১১ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানদের ভাইভা কবে, যা বলছে মন্ত্রণালয়
  • ১১ আগস্ট ২০২৬
খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে …
  • ১১ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬