প্রাথমিক শিক্ষকদের বেতন উন্নীত স্কেলে না হওয়ার কারণ জানতে চায় ডিপিই

২৯ অক্টোবর ২০২১, ১০:০৫ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন উন্নীত স্কেলে নির্ধারণ না করার কারণ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডিপিই থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে একটি ছকে কতজন শিক্ষক উন্নীত স্কেলে বেতন পাচ্ছেন আর কতজন শিক্ষক উন্নীত স্কেলে বেতন পাচ্ছেন না সে তথ্য পাঠাতে বলা হয়েছে।

ডিপিইর ওই চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করা হয়। এর আলোকে গত ২৬ এপ্রিল সহকারী শিক্ষকদের উন্নীত স্কেল নির্দারণ করার নির্দেশ দেয়া হয়। তবে এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয়নি বলে শিক্ষকদের অভিযোগ ওঠে। তারই প্রেক্ষিতে এই চিঠি পাঠিয়েছে অধিদপ্তর।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৫ পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচ…
  • ১১ আগস্ট ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানদের ভাইভা কবে, যা বলছে মন্ত্রণালয়
  • ১১ আগস্ট ২০২৬
খুবি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, নৌপরিবহন কর্মকর্তার বিরুদ্ধে …
  • ১১ আগস্ট ২০২৬
ইসলামী ব্যাংকের উপশাখাগুলোর অর্ধবার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্ম…
  • ১১ আগস্ট ২০২৬
জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু
  • ১১ আগস্ট ২০২৬
সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
  • ১১ আগস্ট ২০২৬