নতুন নিয়মে প্রাথমিক শিক্ষক বদলি জানুয়ারি থেকে

২৪ অক্টোবর ২০২১, ১১:২৭ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

আগামী বছরের জানুয়ারি মাস থেকে নতুন নিয়মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে। নিজেদের হাতে ক্ষমতা রেখে শিক্ষকদের বদলির নীতিমালা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন নিয়নে অনলাইনে শিক্ষকদের বদলির আবেদন করতে হবে। প্রভাবশালী ব্যক্তিদের তদবির বন্ধ ও বদলি বাণিজ্য বন্ধেই অনলাইনে বদলি প্রক্রিয়া চালু করা হচ্ছে। এখন থেকে আর কোনো লিখিত আবেদন গ্রহণ করবে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

সূত্র জানায়, নতুন নীতিমালায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অনলাইনে বদলির আবেদন গ্রহণ করা হবে। এরপর আর আবেদন করা যাবে না। নতুন নীতিমালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তাদের হাতে বদলির ক্ষমতা রেখে দিয়েছেন। মন্ত্রণালয় চাইলে যে কোন সময় যে কাউকে যে কোন জায়গায় বদলি করতে পারবেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, নতুন নিয়মে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অনলাইনে বদলির ব্যবস্থা চালু করতে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে৷ তবে তাতে কিছু ত্রুটি দেখা দেয়ায় সেটি সংশোধনের জন্য পাঠানো হয়েছে৷ সফটওয়্যার এবং পাইলটিং এর অনুমোদন পাওয়ার পর জানুয়ারি থেকে বদলি কার্যক্রম শুরু হবে।

এদিকে ডিপিই'র এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষকদের বদলির ক্ষেত্রে প্রাপ্যতা এবং যৌক্তিক কারণ থাকলে শিক্ষকদের পছন্দের বিদ্যালয়ে বদলি করা হবে।

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে বদলি সংক্রান্ত সব কাজ শেষ হয়ে যাবে। এর পর জানুয়ারি থেকে অনলাইনে বদলি আবেদন গ্রহণ করা হবে।

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950