প্রাথমিকের ৩ লাখ শিক্ষক টিকা পেয়েছেন

০৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:৪৯ PM
প্রাথমিকের ৩ লাখ শিক্ষক টিকা পেয়েছেন

প্রাথমিকের ৩ লাখ শিক্ষক টিকা পেয়েছেন © ফাইল ফটো

প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখের বেশি শিক্ষক করোনাভাইরাসের টিকা পেয়েছেন। আর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে টিকা নিয়েছেন ১৩ হাজার ৬৬৩ জন। মোট ৩ লাখ ৮১ হাজার ৭৮৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৮৫ শতাংশ টিকা পেয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসকল বিদ্যালয়ের  ৫৫ হাজার ৪১২ জন শিক্ষক টিকা নেননি। আর কর্মকর্তা-কর্মচারীর মধ্যে টিকার বাইরে রয়েছেন ২ হাজার ৪১১ জন। অনেকে আবার টিকার জন্য রেজিস্ট্রেশন করলেও টিকা পাননি। কেউ কেউ অসুস্থতার কারণে টিকা নিচ্ছেন না।

এ প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম সোমবার (৬ সেপ্টেম্বর) বলেন, এ পর্যন্ত আমাদের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৮৫ শতাংশ টিকার আওতায় এসেছে। বাকি ১৫ শতাংশ গর্ভবতী, অসুস্থ ও অন্যান্য জটিলতার কারণে টিকা নেননি। ১২ সেপ্টেম্বরের আগে প্রাথমিক শিক্ষার শতভাগ টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানান তিনি।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬