গণটিকা কর্মসূচিতে সহযোগিতা দিতে প্রাথমিক শিক্ষকদের নির্দেশ

০৪ আগস্ট ২০২১, ০২:৩০ PM
আগামী ৭-১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা কর্মসূচি পরিচালিত হবে

আগামী ৭-১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা কর্মসূচি পরিচালিত হবে © লোগো

আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধে গণটিকা কর্মসূচি পরিচালিত হবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীকে সহযোগিতা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ আগস্ট) দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, সারাদেশের সব প্রাথমিক শিক্ষকদের সরকারের এই কাজে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকরা যাতে সরকারের গণটিকা কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা দেন সে জন্য বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভাগীয় উপপরিচালকদের সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্দেশনায় জানানো হয়, বর্তমান মহামারি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকার আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সরকারের ওই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যৌথভাবে টিকা নিবন্ধন কার্যক্রমে সহায়তার জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্পৃক্ত করতে বিভাগীয় উপ-পরিচালকদের নির্দেশ দেওয়া হয়।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬