১১ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টদের টিকা গ্রহণের নির্দেশ

২৮ জুলাই ২০২১, ০৭:৩২ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ও এর আওতাধীন সকল কর্মকর্তা-কর্মচারীদের আগামী ১১ আগস্টের মধ্যে করোনাভাইরাসের টিকা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আর ১২ আগস্টের মধ্যে টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য ডিপিইতে পাঠাতে বলা হয়েছে। 
.
বুধবার (২৮ জুলাই) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে ডিপিই। আদেশে বিভাগীয় উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সকল পিটিআইয়ের সুপারেনটেনডেন্ট, উপজেলা ও থানা রিসোর্স সেন্টারকে তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, চলমান করোনা ভাইরাসজনিত রোগ প্রতিরোধে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে করোনার টিকা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আগামী ১১ আগস্টের মধ্যে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

এমতাবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে যেসব কর্মকর্তা-কর্মচারী টিকা গ্রহণ করেছেন, তার তালিকা এবং যারা টিকা গ্রহণ করেননি, তাদের তালিকাসহ উভয় তালিকা ১২ আগস্টের মধ্যে অধিদফতরে পাঠাতে অনুরোধ জানানো হলো।

জনগণকে আশরাফুল ভাবা বন্ধ করুন, শিক্ষামন্ত্রীকে ডাকসু নেতা 
  • ১১ আগস্ট ২০২৬
বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নে…
  • ১১ আগস্ট ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬