প্রাথমিক শিক্ষকদের আইডি কার্ড ইস্যুর নির্দেশ

২১ এপ্রিল ২০২১, ০৭:১২ PM
প্রাথমিক শিক্ষা অধিদফতর

প্রাথমিক শিক্ষা অধিদফতর © লোগো

করোনার সময় জরুরি প্রয়োজনে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আইডি কার্ড ইস্যুর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় প্রাথমিক শিক্ষকসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র ইস্যুরও নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআইয়ের সুপারিনটিনডেন্ট, উপজেলা/থানা শিক্ষা অফিসার এবং ইউআরসি ইনস্ট্রাক্টরদের এই নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দৈনন্দিন চলাচলসহ বিভিন্ন কাজে দাফতরিক পরিচয়পত্রের ব্যবহার হয়ে থাকে। দাফতরিক পরিচয়পত্র না থাকায় সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এই অবস্থায় কর্মরত সকল শিক্ষক ও কর্মচারীকে দাফতরিক পরিচয়পত্র প্রদান এবং কর্মক্ষেত্রসহ দৈনন্দিন চলাচলে এর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

পরিচয়পত্রের নমুনায় ছবি সম্বলিত অংশে পদবীসহ শিক্ষক ও কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম উল্লেখ থাকতে হবে। আর বিপরীত অংশে শিক্ষক-কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম, জন্ম তারিখ, ব্যক্তিগত মোবাইল নম্বর, রক্তের গ্রুপ, জরুরি যোগযোগকারীর নাম, পদবী ও মোবাইল নম্বর, উপজেলা/থানার নাম উল্লেখ থাকবে।

নির্দেশনা পরিচয়পত্র প্রদান ও ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে-

১. প্রধান ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার।

২. অফিস প্রধানরা তার অফিসে কর্মরত সকলের এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানের পরিচয়পত্র প্রদান করবেন।

৩. কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সার্বক্ষণিক পরিচয়পত্রসহ চলাফেরা করতে হবে।

 

চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬
শুধু এসএসসি-এইচএসসি নয়, চাকরির পরীক্ষাতেও আসছে কঠোরতা
  • ০৪ এপ্রিল ২০২৬