প্রাথমিক শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

০৩ মার্চ ২০২১, ১০:০৮ AM
প্রাথমিক শিক্ষা অধিদফতর

প্রাথমিক শিক্ষা অধিদফতর © ফাইল ফটো

‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’র আওতায় ইউনিক আইডি দিতে দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার।

মঙ্গলবার (২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতর দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের জরুরি ভিত্তিতে এ তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে।

আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতায় বাস্তবায়নাধীন ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’র মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের ডাটা তৈরি এবং ইউনিক আইডি কার্ড প্রদান করা হবে। ইউনিক আইডি কার্ড প্রস্তুত করতে প্রাথমিক পর্যায়ের সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের তথ্য প্রয়োজন।

এ অবস্থায় উপজেলাভিত্তিক নির্ধারিত ছক অনুযায়ী জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নে…
  • ১১ আগস্ট ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬
আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি —ফেসবুকে পীরজাদা হা…
  • ১১ আগস্ট ২০২৬