দ্রুত স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত: প্রতিমন্ত্রী

২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪১ PM
 মো. জাকির হোসেন

মো. জাকির হোসেন © ফাইল ফটো

যত দ্রুত সম্ভব স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়া হবে। শিগগিরিই এই বিষয়ে দুই মন্ত্রণালয় বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে জাগো নিউজকে একথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, অনেক দেশ করোনার টিকা পায়নি। তবে আমরা পেয়েছি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় টিকাদান কর্মসূচি চলছে। তাই আমরা খুব সম্ভব ৭-৮ দিনের মধ্যেই আন্তঃমন্ত্রণালয়ের একটা সভা হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব যতদ্রুত সম্ভব... আমাদের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আমরা ইনশাল্লাহ স্কুল খুলে দেব বলে আশা করছি।

এসময় জেলা শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নে…
  • ১১ আগস্ট ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬
আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি —ফেসবুকে পীরজাদা হা…
  • ১১ আগস্ট ২০২৬