প্রাথমিক শিক্ষকদের জন্য সতর্কতা জারি ডিপিই’র

১০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৫ AM
প্রাথমিক শিক্ষা অধিদফতর

প্রাথমিক শিক্ষা অধিদফতর © ফাইল ফটো

ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন পেতে আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে তথ্য এন্ট্রি করার জন্য কোনও ব্যক্তিকে অর্থ না দিতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।

অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা ইএফটি’র মাধ্যমে দেওয়ার জন্য আইবাস প্লাস প্লাস সফটওয়্যারে তথ্য এন্ট্রির কাজ চলমান রয়েছে। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, কোনও কোনও উপজেলা/থানা শিক্ষা অফিস ও শিক্ষক সমিতির নেতা পরিচয়ে কতিপয় ব্যক্তি তথ্য এন্ট্রির কাজে অনৈতিকভাবে অর্থ লেনদেন করছেন।

এহেন কর্মকাণ্ডে শিক্ষকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে উল্লেখ করে এতে বলা হয়েছে, শিক্ষকদের তথ্য আইবাস প্লাস প্লাস কাজে কোনও প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত যেকোনও অভিযোগ থাকলে তাৎক্ষণিকভাবে ফেকাল পয়েন্ট সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব) মো. নুরুল ইসলাম (০১৭৪২৪৮০২০১), শিক্ষা অফিসার (অর্থ) তাপস কুমার সরকার (০১৭১১৪৬১০৪৯), সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা (অর্থ) মৃত্যুঞ্জয় সরকার (০১৭১২৭৫৯৬১৫) এবং প্রকিউরমেন্ট অফিসার (অর্থ ও রাজস্ব) আ ফ ম জাহিদ ইকবালের (০১৫৫২৪৩৯১২৮) সঙ্গে যোগাযোগ করার জন্য শিক্ষকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নে…
  • ১১ আগস্ট ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬
আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি —ফেসবুকে পীরজাদা হা…
  • ১১ আগস্ট ২০২৬