১০ হাজার স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়েছে ডিপিই

০২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৭ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বাগান করার ৫ হাজার টাকা দিতে ১০ হাজার ৪০৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অগ্রাধিকার ভিত্তিতে ৪টি ভাগ করে বিভাগীয় উপপরিচালকদের এসব স্কুলের ব্যাংক হিসাব নম্বর পাঠাতে বলা হয়েছে।

গতকাল সোমবার (১ ফেব্রুয়ারি) বিভাগীয় উপপরিচালকদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ডিপিই।

বাংলাদেশ স্কাউটসের একটি প্রকল্পের অর্থায়নে আগামী চার বছরে ১০ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি স্কুলে একটি ছোট গার্ডেন তৈরি করা হবে এবং চারটি ফলজ গাছের চারা লাগানো হবে। প্রাথমিক বিদ্যালয়গুলোর কাব স্কাউট দল এ বাগানের পরিচর্যা করবেন। এ কর্মসূচির জন্য প্রতিটি স্কুলকে দেয়া হবে পাঁচ হাজার টাকা। 

সাবেক স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ২৬ নভেম্বর ২০২৬
রাতভর পার্কিংয়ে ছিল বাস, ভোরে পুড়ে ছাই
  • ২৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-সিলেটে জনবল নিয়োগ, আবেদন করতে পারবে ৪ জেলার স্থায়ী…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে খুলনা বিশ্ববিদ্যালয়, আ…
  • ২৬ নভেম্বর ২০২৬
কয়েক দফা কমার পর আবারও বাড়ল সোনার দাম, ভরিতে কত?
  • ২৬ নভেম্বর ২০২৬