সব প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন বন্ধের নির্দেশ

২৯ জানুয়ারি ২০২১, ১১:২৯ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিভাগীয় উপরিচালক কার্যালয় থেকে জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ডিপিই।

কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপনের লক্ষ্যে নকশা তৈরি করতে এলজিইডিকে পত্র দেওয়া হয়েছে। পত্রে বলা হয় শহীদ মিনারের অভিন্ন নকশা প্রণয়ন চূড়ান্ত না হওয়া পর্যন্ত নতুনভাবে শহীদ মিনার স্থাপন বন্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে অধিদফতরের মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আলোকে শহীদ মিনার নির্মাণ করা হবে। সেই জন্য নকশা তৈরির জন্য এলজিইডিকে চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর, হাসপাতা…
  • ১১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে জাতীয় সংসদ
  • ১১ আগস্ট ২০২৬
১৩ শিক্ষকের ১৩ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
  • ১১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নায়েম পরিচাল…
  • ১১ আগস্ট ২০২৬
২২৬ মাদ্রাসার প্রধানকে শোকজ শিক্ষা বোর্ডের, দেখুন তালিকা
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিল চেয়ে ইউএনও অফিস ভাঙচুর
  • ১১ আগস্ট ২০২৬