প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির তালিকা তৈরির নির্দেশ

১৬ নভেম্বর ২০২০, ০৪:৪০ PM

© লোগো

পদোন্নতির লক্ষ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মিলিত জ্যেষ্ঠ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। আজ সোমবার (১৬ নভেম্বর) আদেশটি প্রকাশ করা হয়। ছয়টি শর্ত মেনে এই জ্যেষ্ঠ তালিকার খসড়া তৈরি করে যাচাই-বাছাইয়ের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে দেশের সব শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে-
১) বিদ্যমান ২০১৯ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা অনুসরণ করতে হবে।

২) ২০১৯ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালার তফশিল বিধি ২(গ) অনুযায়ী প্রধান শিক্ষক পদে পদোন্নতির যোগ্যতা সহকারী শিক্ষক পদে প্রশিক্ষণপ্রাপ্তসহ অন্যূন ৭ বছর চাকরি।

৩) ২০১১ সালের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালার বিধি ৪(১)(ক) অনুসারে পূর্ববর্তী উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তী উন্মুক্ত নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা জ্যেষ্ঠতা পাবেন।

৪) উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে পর্যায়ক্রমে একাধিক নিয়োগ আদেশ জারি হলে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা-২০১১ এর বিধি ৪ (১) (খ) এ যথার্থ অনুসারে তালিকা না থাকলে পূর্বে জারি বা আদেশে অন্তর্ভুক্ত শিক্ষকরা পরে জারি করা আদেশের অন্তর্ভুক্ত শিক্ষকদের তুলনায় জ্যেষ্ঠতা তালিকার ওপরে গণ্য হবেন।

৫) একই নিয়োগ আশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে মেধাতালিকা না থাকলে নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারী (জ্যেষ্ঠতা ও পদোন্নতি) বিধিমালা-২০১১ এর বিধি ৪(১) (খ) অনুসারে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা বয়সের জ্যেষ্ঠতার ভিত্তিতে নির্ধারিত হবে।

৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের রাজস্ব বাজেটের পদে নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ বিধিমালা-২০০৫ এর অধীনে নিয়মিত করা শিক্ষকদের জ্যেষ্ঠতা ওই বিধিমালার বিধি ৬(১) অনুসারে নিয়মিতকরণের তারিখ থেকে গণনা করতে হবে।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬