প্রাথমিকেও ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ল

১২ নভেম্বর ২০২০, ০৪:২১ PM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

চলমান করোনাভাইরাসের কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।ছুটি বাড়ানোর বিষয়ে আমাদের মন্ত্রী মহোদয় একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই সেটি প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে জানানো হয়।

প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এর পর দফায় দফায় ছুটি আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু নতুন করে আবারও আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত এ ছুটি বৃদ্ধি করা হলো।

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জে চাকরি, আবেদন শেষ ১১ মে
  • ২৭ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের মধ্যে কর্পোরেট চু…
  • ২৭ এপ্রিল ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
  • ২৭ এপ্রিল ২০২৬
ঢাবি ছাত্রী মিমোর আত্মহত্যার ঘটনায় বিচার দাবি শাখা ছাত্রফ্র…
  • ২৭ এপ্রিল ২০২৬
দুর্নীতির প্রতিবাদে চাকরিচ্যুত, রাজু ভাস্কর্যে বিশ্বসাহিত্য…
  • ২৭ এপ্রিল ২০২৬
২০ উদ্যোক্তার অংশগ্রহণে আইইউবিতে আধুনিক মাশরুম চাষ বিষয়ক কর…
  • ২৭ এপ্রিল ২০২৬