করোনায় প্রাণ গেল প্রাথমিকের ১০ শিক্ষক-কর্মকর্তার

০৬ জুলাই ২০২০, ০৯:১৩ PM

© লোগো

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পরিবারের ১০ শিক্ষক-কর্মকর্তার মৃত্যু হয়েছে। আর ৪৬৪ জন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে ৯ জন শিক্ষক এবং একজন কর্মকর্তা রয়েছেন।

আজ সোমবার (৬ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। সেখানে দেওয়া তথ্য মোতাবেক, এ পর্যন্ত ৬৭ জন সুস্থ হয়েছেন। 

করোনায় এ পর্যন্ত প্রাথমিকের ৩৫৭ জন শিক্ষক, ৫৬ কর্মকর্তা, ৩২ কর্মচারী ও ১৯ জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। সুস্থ হওয়া ৬৭ জনের মধ্যে ৪৯ জন শিক্ষক, ৮ জন কর্মকর্তা, তিনজন কর্মচারী ও সাত শিক্ষার্থী রয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, চট্টগ্রামে ১৩৮ জন, খুলনায় ৩৬ জন, বরিশালে ২৮ জন, সিলেটে ৪৮ জন, রংপুরে ২২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন রয়েছেন।

রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬