চলতি মাসেই প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিশেষ হেল্প লাইন চালু: প্রতিমন্ত্রী

২০ জুন ২০২০, ০৬:৪১ PM

© টিডিসি ফটো

প্রাথমিক শিক্ষার্থীদের জন্য টেলিভিশন ও রেডিওতে পাঠদানের পর এবার চালু করা হচ্ছে বিশেষ হেল্প লাইন নম্বর-৩৩৩৬। চলতি মাসেই সেটি পরীক্ষামূলক চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

আজ শনিবার (২০ জুন) বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের উদ্যোগের আয়োজিত ‘বাংলাদেশে শিক্ষার ওপর কোভিড-১৯ এর প্রভাব’ শীর্ষক এ আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ক্ষতি পুষিয়ে নিতে নানান উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য অনলাইন এবং সামাজিক দূরত্ব মেনে নেয়া হয়েছে নানান উদ্যোগ।

তিনি বলেন, করোনা দুর্যোগকালে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে সংসদ টেলিভিশনে ও বেতারে পাঠদান চলছে। পাশাপাশি এসব ভিডিও এটুআই এর ফেসবুক পেজ এবং ইউটিউবেও আপলোড করা হচ্ছে। টেলিভিশন ও রেডিওতে পাঠদানের পর এবার চালু করা হচ্ছে বিশেষ হেল্প লাইন নম্বর-৩৩৩৬। চলতি জুনেই পরীক্ষামূলকভাবে এটি চালু হবে।

তিনি আরও বলেন, যে কোনো মুঠোফোন অপারেটর থেকে এ নম্বরে ডায়াল করলে শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে তার নিজ শ্রেণির পাঠদান পরামর্শ পাবে। পাঁচ মিনিট পর্যন্ত কলটি হবে টোল ফ্রি।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬