প্রাথমিকে বৃত্তি পেল সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৪৭ PM

© সংগৃহীত

প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক সমাপনীর ফলাফলের ভিত্তিতে গত কয়েক বছরের মত এবারও ৮২ হাজার ৫০০ জন এই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ট্যালেন্টপুল ও ৪৯ হাজার ৫০০ সাধারণ বৃত্তি।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে পাওয়া যাবে।

মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিহউল্লাহ উপস্থিত ছিলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও সুষম মেধা বিকাশের লক্ষ্যে প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়। সকল শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। আগে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ছিল কিছু মেধাবী শিক্ষার্থীর। ফলে অনেকেই এই সুবিধা থেকে বঞ্চিত হত। বর্তমানে সে সুযোগ বেড়েছে।

তিনি বলেন, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ২২৫ টাকা করে দেওয়া হবে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন বছর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বৃত্তির টাকা পাবে।

আগে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার জন্য আলাদা পরীক্ষা নেওয়া হত। ২০১০ সালে ক্ষুদে শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা চালুর পর এই পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে উপজেলাভিত্তিক বৃত্তি দেওয়া হচ্ছে।

প্রাথমিক সমাপনীতে এবার ৯৫ দশমিক ৫০ শতাংশ এবং ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। প্রাথমিকে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন এবং ইবতেদায়ীতে ১১ হাজার ৮৭৭ জন জিপিএ-৫ পেয়েছে।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬