সকালে প্রাথমিক শিক্ষকদের উপস্থিতির তথ্য পাঠানো নিয়ে অধিদপ্তরের নতুন নির্দেশনা

২৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দৈনিক উপস্থিতি মনিটরিংয়ের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে পাঠানো নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। বিভাগীয় কার্যালয় থেকে তথ্য পাঠাতে বিলম্ব হওয়ায় কেন্দ্রীয়ভাবে দৈনিক উপস্থিতি প্রতিবেদন প্রস্তুতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৫ জুন থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত উপস্থিতি মনিটরিং কার্যক্রম চালু করেছে।

এতে উল্লেখ করা হয়, বিদ্যালয়, ক্লাস্টার, উপজেলা, জেলা ও বিভাগীয় কার্যালয় থেকে যথাক্রমে সকাল ৯:৪৫, ১০:১৫, ১০:৪৫ ও ১১:১৫ মিনিটের মধ্যে তথ্য প্রেরণের সময় নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকা সিটি করপোরেশন এলাকায় বিদ্যালয় থেকে সকাল ৭:৫০, ক্লাস্টার থেকে ৮:১৫,  থানা থেকে ৮:৪৫, জেলা থেকে ১০:১৫ এবং বিভাগ থেকে ১১:১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠানোর সময়সূচি নির্ধারিত রয়েছে।

অধিদপ্তর জানিয়েছে, বিভাগীয় উপপরিচালকের কার্যালয় থেকে সকাল ১১টা ১৫ মিনিটের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা থাকলেও এটি সঠিক। এতে শিক্ষকদের দৈনিক উপস্থিতি মনিটরিং প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে পাঠানো সম্ভব হচ্ছে না।

এ পরিস্থিতিতে বিভাগীয় কার্যালয়গুলোকে অধীনস্থ সব অফিস থেকে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করে প্রতিটি কার্যদিবসে সকাল ১১টা ১৫ মিনিটের মধ্যেই অধিদপ্তরে পাঠানোর জন্য পুনরায় নির্দেশ দেওয়া হয়েছে।

এ অবস্থায় বিভাগীয় কার্যালয় হতে অধীনস্থ সব অফিসের জন্য নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহপূর্বক একত্রীকরণ করে প্রতি কার্যদিবসে সকাল ১১টা ১৫ মিনিটের মধ্যেই প্রেরণ নিশ্চিতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬