‘বিল না পাওয়ায়’ ১৭৭ প্রাথমিক বিদ্যালয়ে রুটি-কলা-ডিম সরবরাহ বন্ধ

০৭ জুলাই ২০২৬, ০৩:২৫ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচী প্রকল্পের আওতায় বনরুটি, কলা ও সেদ্ধ ডিম খাবার সরবরাহ সঠিকভাবে হচ্ছে না বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালককে অনুরোধ করেছেন তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা রুবায়াত স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিল না পাওয়ায় এসব বিদ্যালয়ে খাবার সরবরাহ বন্ধ রয়েছে বলে দাবি করেছেন সরবরাহকারী।

চিঠিতে বলা হয়েছে, গৌরীপুর উপজেলার ১৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচী আওতাভূক্ত। এ উপজেলায় গত ৭ জুন থেকে বনরুটি, কলা ও সেদ্ধ ডিম বিতরণ বন্ধ রয়েছে। অন্যান্য খাবার সামগ্রী ইউএইচটি দুধ ও ফরটিফাইড বিস্কুট বিতরণ অব্যাহত রয়েছে। সপ্তাহের সোমবার ইউএইচটি দুধ এবং বুধবার ফরটিফাইড বিস্কুট বিতরণ চলছে।

আরও পড়ুন: বিনা ছুটিতে অনুপস্থিত সব প্রধান ও সহকারী শিক্ষকদের তালিকা চাইল প্রাথমিক অধিদপ্তর

বাকি দিনগুলোতে শিক্ষার্থীরা খাবার পাচ্ছে না জানিয়ে চিঠিতে বলা হয়, উক্ত খাবার সামগ্রী সরবরাহকারীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলে তারা খাবারের বিল না পাওয়ায় খাবার সামগ্রী বিতরণ করতে পারছেন না বলে অবহিত করেছেন। এ অবস্থায় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিবেদন পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে।

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের এক বিষয়ের প্রশ্নপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
লেজেন্ডস লিগের দল ঘোষণা বাংলাদেশের, দলের আছেন যারা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর বোর্ডে বিশেষ কোটায় ৫ ধরনের শিক্ষার্থীর ম্যানুয়ালি একাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9