স্কুলে দেওয়া দুপুরের খাবার খেয়ে অসুস্থ প্রাথমিকের ১১ শিক্ষার্থী, নেওয়া হলো হাসপাতালে

০১ জুলাই ২০২৬, ০৮:২৮ PM
পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে © সংগৃহীত ও সম্পাদিত

সম্প্রতি প্রাথমিকে চালু হওয়া স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের শরণখোলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবারের সঙ্গে দেওয়া ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (০১ জুলাই) দুপুরে উপজেলার ৯৮ নং পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সন্ধ্যা নাগাদ শিক্ষার্থীরা সুস্থ হয়ে যায়।

৯৮ নং পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুন নূর বলেন, এদিন ৫৫ জন শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের ডিম খায়। এদের মধ্যে ১১ শিক্ষার্থী প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করে। প্রথমে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও, পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্বাস্থ্যকর ডিম খাওয়ার কারণে শিক্ষার্থীদের এই শারীরিক সমস্যা সৃষ্টি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা সুস্থ হয়ে যায়।

শরণখোলা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, শিক্ষার্থীরা সুস্থ রয়েছে। অসুস্থ হওয়ার সাথে ও ডিমের কোনো সম্পর্ক রয়েছে কিনা, সে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করা হবে। তদন্তে ডিম সরবরাহে কোনো ত্রুটি বা অস্বাস্থ্যকর ডিম সরবরাহ হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, ওসাকা পাবনা নামের একটি প্রতিষ্ঠান শরণখোলায় স্কুল ফিডিংয়ের খাবার সরবরাহ করে থাকে। তবে তাদের কারও যোগাযোগের নাম্বার স্কুল কর্তৃপক্ষ সরবরাহ করতে পারেনি।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ১৪ সেপ্টেম্বর প…
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের আবেদন ১৩ লাখ ছাড়াল
  • ১৭ আগস্ট ২০২৬
এসএসসিতে ১,১৯৪ নম্বর পেয়ে জিপিএ-৫  অর্জন সাদিয়া আফরিন কনকের
  • ১৭ আগস্ট ২০২৬
১০০ প্রতিষ্ঠানে ৩ হাজার চাকরির সুযোগ, কাল শুরু ‘নেক্সটজবজ ক…
  • ১৭ আগস্ট ২০২৬
রাবি শিক্ষার্থীদের ৪ বছরের অনার্স, দুই বছর জাপানে পড়ার সুযোগ
  • ১৭ আগস্ট ২০২৬
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন…
  • ১৭ আগস্ট ২০২৬
nextjobzimage