২০২৮ সালে চালু হচ্ছে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম : প্রতিমন্ত্রী

১৭ মে ২০২৬, ০৫:১৩ PM
ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বক্তব্য দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বক্তব্য দিচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। © টিডিসি

২০২৮ সাল থেকে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আজ রবিবার দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে ‘প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, ‘২০২৮ সালে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম চালু করব। ২০২৭-২৮-এর ভেতরে আমাদের শিক্ষকদের এই নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষিত করা হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন পাঠ্যক্রম নকশা করা হবে। এক বছরের মধ্যে ডিজাইন পাইলটিং সম্পূর্ণভাবে শেষ করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে।’

তিনি বলেন, আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছি। এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা অকৃকার্য হচ্ছে। শিক্ষার্থীদের শেখানোর মতো করে শিক্ষা ব্যবস্থা তৈরি করিনি, এ ব্যবস্থা হতে হবে এমন, যেখানে শেখানো যাবে। এই শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। পাঠ্যবই শিক্ষক কারিকুলামের একটি অংশ। প্রথমত আমাদের কারিকুলাম নকশা করতে হবে যেখানে আমরা শিক্ষার্থীদের শেখাব। সেজন্য আমাদেরকে প্রথমে কারিকুলাম নকশা করতে হবে। যেই কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬