প্রাথমিকের শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ মে ২০২৬, ১০:৪৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের বাঘেধরা গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকাল ৮ টার দিকে লাশ উদ্ধার করা হয়। 

নিহত সুমাইয়া আক্তার (১২) ওই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় বাঘেধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার জানায়,  শুক্রবার সকাল ৮টার দিকে পরিবারের সদস্যরা ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ডাকাডাকি করেন। পরে দরজা খুলে তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটি নানীর বাড়িতে আত্নহত্যা করে। আত্নহত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬
৫ অক্টোবর নোবেল পুরস্কার ঘোষণা শুরু, এবারও শান্তিতে নোবেল ‘…
  • ০২ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬