ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

২৪ নভেম্বর ২০২৫, ০৯:১৫ AM
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি © ফাইল ছবি

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) পরিচালিত ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রামে দেশের ১২টি পিটিআইতে জানুয়ারি-অক্টোবর-২০২৬ সেশনে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এ প্রোগ্রামটির মেয়াদ হবে ১০ মাস। আগামী বুধবার (২৬ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

আজ সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোগ্রামটি অনাবাসিক এবং বৈকালিক ডিপিএড ভবিষ্যতে শিক্ষকতা, শিক্ষাবিষয়ক গবেষণায় অংশগ্রহণ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার জন্য সহায়ক হতে পারে। অর্থাৎ শিক্ষা সংশ্লিষ্ট ক্যারিয়ার গঠনে অর্জিত ডিপ্লোমাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। কোর্সের মেয়াদ ১০ মাস (দুই সেমিস্টার), ক্রেডিট ৩৫। পিটিআইভিত্তিক আসন সংখ্যা ঢাকা-৯০, চট্টগ্রাম-১৫০, রাজশাহী-১২০, রংপুর- ১২০, সিলেট-৯০, বরিশাল-১২০, ময়মনসিংহ-১৫০, যশোর-১২০, কুমিল্লা-১২০, জয়দেবপুর-৯০, দিনাজপুর-১২০ ও বগুড়া-১২০।

ভর্তির যোগ্যতা
আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা অধিভুক্ত কলেজ হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগবা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনের বয়স উন্মুক্ত। 

আবেদন শুরুর তারিখ: ২৬ নভেম্বর ২০২৫, সকাল ১০টা ৩০মিনিট।

আবেদনের শেষ সময়: ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯মিনিট।

ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৪ ডিসেম্বর, ২০২৫, বেলা ১১টা আবেদনে উল্লিখিত সংশ্লিষ্ট পিটিআই।

ভর্তি পরীক্ষার নম্বর, বিষয় ও পদ্ধতি: ৫০ নম্বর, বহুনির্বাচনী (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান), সময় ৫০ মিনিট (মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের ভর্তি করা হবে)।

কোর্স ফি
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে প্রতি সেমিস্টারে ৬০০০ টাকা (ছয় হাজার টাকা) হিসেবে ২ সেমিস্টারে মোট ১২০০০ টাকা (বারো হাজার টাকা) কোর্স ফি হিসেবে ডিপিএড বোর্ড, নেপ এর নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।

আরও পড়ুন: দুদকের জালে পড়া মুদ্রণ প্রতিষ্ঠানগুলো ফের পেল সরকারি পাঠ্যবই ছাপানোর দায়িত্ব

ক্লাস শুরু: ১ জানুয়ারি, ২০২৬।

অনলাইনে আবেদন পদ্ধতি 
অনলাইনে আবেদনের জন্য প্রার্থীকে https://napeinfo.com/dped লিংকে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট লিংকে প্রবেশ করে আবেদন ফরম অপশনে ক্লিক করার পর একটি অনলাইন ফরম আসবে। প্রার্থীকে এই অনলাইন ফরমে চাহিত তথ্যসমূহ যথাযথভাবে পূরণ ও ফি জমা দিতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড
২০ ডিসেম্বর বিকেল ৪টার পর নির্ধারিত লিংক https://napeinfo.com/dped/admit -এ প্রবেশ করলে প্রবেশপত্র ডাউনলোড অপশন দেখা যাবে। এখানে প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ প্রোগ্রাম সম্পর্কিত বিস্তারিত তথ্য নেপ-এর ওয়েবসাইটে আপলোডকৃত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) নীতিমালা, ২০২৫-এ রয়েছে। উল্লেখ্য, এ প্রোগ্রামটি সরকারি চাকরির কোনও নিশ্চয়তা দেয় না।

ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতা রাকিবুল গ্রেপ্তার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চমক রেখে ভারত-অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি গ্রন্থাগারে অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দেশে প্রথম এক সাবস্ক্রিপশনে পছন্দের সব এআই নিয়ে ‘রবি এআই স্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9