সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন গণশিক্ষা উপদেষ্টা

১৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ PM
সংবাদ সম্মেলনে উপদেষ্টা

সংবাদ সম্মেলনে উপদেষ্টা © টিডিসি রিপোর্ট

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩ গ্রেড থেকে ১১তম গ্রেডে বেতন উন্নীত করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রাঞ্জন পোদ্দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রাথমিক শিক্ষকদের ৯টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। তবে ভুঁইফোড় চারটি সংগঠনের সদস্যরা শিক্ষকদের ভুল বোঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন।”

সংবাদ সম্মেলনে গণশিক্ষা উপদেষ্টা আরও জানান, এই সরকারের সময়ে গানের শিক্ষক নিয়োগ সম্ভব না হলেও পরবর্তী সরকার এ বিষয়ে উদ্যোগ নেবে বলে তিনি আশা করছেন।

এ ছাড়া মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকা ও বরিশালসহ বিভিন্ন জেলার ১২টি টিচার ট্রেনিং সেন্টারে ১০ মাস মেয়াদী ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম চালু করা হবে।

ঢাবিতে বসছে বিতর্ক প্রতিযোগিতা, অংশ নিচ্ছেন ৪০ শিক্ষাপ্রতিষ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি: জীবন গড়ার টার্নিং পয়েন্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডুমস্ক্রোলিং: অন্তহীন স্ক্রলে হারিয়ে যাওয়া মন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সুপারনিউমারারি অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ছেড়ে ঢাবির আইনে ভর্তি, প্রথমবারেই বিচারক হলেন শাওলিন
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬