প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে

১২ নভেম্বর ২০২৫, ০৯:০৪ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৫, ০৯:১০ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪ হাজার ১৬৬ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি আজ বুধবার (১২ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দেশের জাতীয় পত্রিকাগুলোতে শূন্য পদের বিপরীতে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

1

দ্বিতীয় ধাপে আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে প্রথম ধাপে গত ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূণ্যপদে এ নিয়োগে আবেদন চলছে।

2

আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৪১৬৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘বিধি সংশোধন হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজকে অফিশিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতে শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ 

3

‎জবি আইন বিভাগে ভর্তির স্বপ্ন দেখছেন? ইউনিট, যোগ্যতা ও প্রস…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই চুয়েটে যোগ দিতে চট্টগ্রামে ন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় জানালেন উপাচার্য
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬