প্রাথমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা অধিদপ্তরের

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫১ PM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

অফলাইনে প্রাথমিক শিক্ষকদের বদলি ও সংযুক্তি কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, শিক্ষক বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা টেলিফোন কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন। এ ছাড়া অনেক শিক্ষক সরাসরি মহাপরিচালকের কাছে আবেদন করতে অধিদপ্তরে আসেন। বেশিরভাগ ক্ষেত্রেই তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় আসেন, যা একদিকে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টি করে এবং অন্যদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ক্ষতিগ্রস্ত করে। এর ফলে চেইন অব কমান্ড ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে প্রাথমিক শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

এ অবস্থায় শিক্ষকদের সরাসরি আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বনের জন্যও অনুরোধ করা হয়েছে।

পত্রটির অনুলিপি দেশের সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।

ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা! নিতে চাইলে ফি কত?
  • ১২ অক্টোবর ২০২৬
ডিগ্রি ২য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ, ৮ নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
দিনে-রাতে বড় বড় রাজনৈতিক দলের নেতারা মেয়েদের বিয়ের বয়স কমান…
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটের ভিসি একজন গুন্ডা-নির্লজ্জ, আজ তাকে ছাত্রদলের গুন্ড…
  • ১২ অক্টোবর ২০২৬
সহপাঠীর তিরস্কার থেকে বিশ্বমঞ্চে—গবেষণায় অনন্য সাফল্য গোবিপ…
  • ১২ অক্টোবর ২০২৬
সেঞ্চুরির পথে লিটন, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলাদেশ
  • ১২ অক্টোবর ২০২৬