উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে ‘এডহক’ কমিটি গঠন

১১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৪ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © লোগো

প্রাথমিকের উপজেলা শিক্ষা কমিটি বাতিল করে নয় সদস্য বিশিষ্ট ‘এডহক’ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনের এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করতে হবে 

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, উপজেলা প্রকৌশলী ও নির্বাহী কর্মকর্তা মনোনীত নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২ জন, একজন পুরুষ ও একজন নারীকে সদস্য করে কমিটি গঠন করতে হবে।

এছাড়াও পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত ‘এডহক’ কমিটি বলবৎ থাকবে বলেও জানানো হয়। 

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি: চিফ হুইপ
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে চার বিষয়ে ফেল, ভোরে নিজ বাড়িতে মিলল অন্তির মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদনের সুযোগ…
  • ১১ আগস্ট ২০২৬
ময়মনসিংহে সড়কে পড়ে ছিল নারীর মরদেহ
  • ১১ আগস্ট ২০২৬
পড়াশোনা থেমেছিল ২০০২-এ, ২৪ বছর পর এসএসসি পাস করলেন কাঠমিস্ত…
  • ১১ আগস্ট ২০২৬
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে …
  • ১১ আগস্ট ২০২৬