সবাই ছাত্রলীগের দুর্নাম খোঁজে, প্রশংসা করে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

০৮ অক্টোবর ২০২০, ০৯:৩২ PM
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ © ফাইল ফটো

সবাই ছাত্রলীগের দুর্নাম খোঁজে বলে অভিযোগ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ছাত্রলীগের বিশাল ইতিহাস রয়েছে। সেটি কেউ দেখে না। যারা অপরাধ করে, তাদের পরিচয় অপরাধী। এমন লোকদের ব্যাপারে আওয়ামী পরিবারকে সতর্ক থাকতে হবে।

সিলেট এমসি কলেজের ঘটনা তুলে ধরে তিনি বলেন, নির্যাতনের শিকার মেয়েটিকে ছাত্রলীগের নেতারাই উদ্ধার করেছে। অথচ কেউ তাদের প্রশংসা করেনি। পথভ্রষ্ট মানুষ দেশের সব জায়গাতেই আছে।

তিনি বলেন, যারা অপরাধ করে, তাদের পরিচয় অপরাধী। এমন লোকদের ব্যাপারে আওয়ামী পরিবারকে সতর্ক থাকতে হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় শোকসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শহীদ উদ্দিন চৌধুরী, লুৎফুর রহমান তালুকদার, মনোয়ার আলী, ডা. অসীত রঞ্জন দাশ প্রমুখ।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence