ধর্ষণের আন্দোলনকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

০৮ অক্টোবর ২০২০, ০৬:৪৬ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে চলা আন্দোলন ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকার অপরাধীদের কঠোর শাস্তি দিতে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের বার্ষিক প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে ইদানীং যে অনৈতিক ঘটনা ঘটছে বিশেষ করে নারী, শিশু নির্যাতনসহ নানা অপকর্ম- সেগুলোর ব্যাপারে কঠোর শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ হবে, হওয়াটা স্বাভাবিক এবং প্রতিবাদ হলে সরকারের পক্ষে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া সহজ হয়।

তিনি বলেন, এই প্রতিবাদ করতে গিয়ে যারা সরকারের পদত্যাগ চায় বা প্রধানমন্ত্রী সম্পর্কে নানা মন্তব্য করে তখন বুঝতে হবে এদের উদ্দেশ্য নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তি দেওয়া নয়। তাদের উদ্দেশ্য এই ইস্যুর আড়ালে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। এটি আসলে এই ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, দেশে যেহেতু কোনো রাজনৈতিক ইস্যু নেই, তাই অন্য কোনো ইস্যু ধরে বিরোধীদল ও বিএনপিসহ অন্য কিছু গোষ্ঠী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা অতীতেও চালিয়েছে। যারা এই নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে আন্দোলন করছে। আমি মনে করি আন্দোলন হওয়া ভালো। এগুলোর প্রতিবাদ হলে সরকারের পক্ষেও ব্যবস্থা নেওয়া সহজ হয়।

সভায় তথ্যসচিব কামরুন নাহার ও প্রেস কাউন্সিলের সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, বিএফইউজের যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, নূরে জান্নাত আকতার সীমা ও কাউন্সিল সচিব শাহ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence