ধর্ষণের শাস্তি ফাঁসি চেয়ে ছাত্রলীগ নেতার লিগ্যাল নোটিশ

০৬ অক্টোবর ২০২০, ০৯:০১ PM

© লোগো

ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের জন্য বিশেষায়িত আদালত (ট্রাইব্যুনাল) এবং ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তির (মৃত্যুদণ্ড) বিধান চেয়ে সরকারের সংশ্লিষ্টদের আইনি (লিগ্যাল) নোটিশ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন।

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নেয়া না হলে আইনগত প্রতীকার চেয়ে উচ্চ আদালতে যাওয়া হবে বলে জানানো হয়েছে নোটিশে।

ফুয়াদ হোসেনের পক্ষে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর এ নোটিশ পাঠিয়েছেন আইনজীবী রাশিদা চৌধুরী।

পরে আইনজীবী রাশিদা চৌধুরী জানান, দেশে ধর্ষণের ঘটনা ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারকে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে ধর্ষণ নিবারণ প্রতিরোধ ও ভিকটিমদের পুনর্বাসনে উচ্চ ক্ষমতাবিশিষ্ট একটি স্পেশাল কমিটি গঠন, ধর্ষণের অপরাধের দ্রুত বিচার এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আরোপ করে বিশেষায়িত আদালত (ট্রাইব্যুনাল) গঠনের জন্য এই নোটিশ পাঠানো হয়েছে।

তিনি জানান, ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে নোটিশে।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬