নোয়াখালীর ধর্ষণে যুবলীগ জড়িত: ছাত্রদল

০৫ অক্টোবর ২০২০, ০৪:২৩ PM
ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা

ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা © টিডিসি ফটো

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা জড়িত রয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের নেতারা। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কাম্পাসে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, আশরাফুল আলম ফকির লিংকন,মামুন খান,মাজেদুল ইসলাম রুমন, মোস্তাফিজুর রহমান, কে এম মুসাব্বির সাফি, পার্থদেব মন্ডল,মোক্তাদির হোসাইন তরু,সিনিয়র যুগ্ন সম্পাদক আমিনুর রহমান আমিন, তবিবুর রহমান সাগর,এ বিএম মাহমুদ সরদার,আরিফুল হক,নিজামুদ্দীন রিপন,শ্যামল মালুম,মারুফ এলাহী রনি, মাহবুব মিয়া, সহ-সাধারণ সম্পাদক, মাইনুদ্দিন নিলয়, সুলতানা জেসমিন জুঁই, শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, নাছিরউদ্দীন নাছির, আশরাফুল ইসলাম আনিক প্রমুখ।

২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬