যৌন হয়রানিকালে তরুণীর বাড়ি থেকে ছাত্রলীগ নেতা আটক

০৩ অক্টোবর ২০২০, ০৮:২৬ PM
ছাত্রলীগ নেতা সোহেল গাজী

ছাত্রলীগ নেতা সোহেল গাজী © সংগৃহীত

গভীর রাতে তরুণীর বাড়ি গিয়ে যৌন হয়রানিকালে ছাত্রলীগের এক নেতাকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকার লোকজন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওই নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। শুক্রবার গভীর রাতে সাতক্ষীরার কালিগঞ্জে এ ঘটনা ঘটে।

আটককৃত ওই ছাত্রলীগ নেতার নাম সোহেল গাজী (২০)। তিনি কালিগঞ্জ উপজেলার চৌবাড়িয়া গ্রামের ইমাদুল ইসলামের ছেলে। ওই তরুণীর (১৮) বাড়িও একই গ্রামে। জানা যায়, সোহেল উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

কালিগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন জানান, শুক্রবার গভীর রাতে ওই তরুণীর বাড়ি থেকে সোহেলকে আটক করা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গভীর রাতে ওই তরুণীর বাড়ি গিয়ে যৌন হয়রানিকালে এলাকার লোকজন সোহলেকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সোহেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী নুর আহমেদ রনি বলেন, এ ঘটনায় ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সোহেল গাজীর বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬