ব্যাংক ম্যানেজারকে ‘জেরা’, ফেসবুকে লাইভ করল ছাত্রলীগ

০৩ অক্টোবর ২০২০, ০৮:০২ PM
ব্যাংক ম্যানেজার ও ছাত্রলীগের লোগো

ব্যাংক ম্যানেজার ও ছাত্রলীগের লোগো © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ব্যাংকের শাখা স্থানান্তর করা সংক্রান্ত বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেয়ায় রুপালী ব্যাংকের ম্যানেজার পবিত্র কুমার কুন্ডুকে ফেসবুক লাইভে জেরা করেছে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের ওই ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদুল আলম রনী ও রিয়াদ খানের ফেসবুক থেকে এই ভিডিও লাইভ করা হয়। এরপর সকাল থেকেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। ভিডিও বিশ্লেষণ করে জানা গেছে, রুপালী ব্যাংকের শাখা টিএসসিতে স্থানান্তর করতে না দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন ব্যাংকের ম্যানেজার। ছাত্রলীগের নেতাকর্মীরা লাইভ ভিডিওটিতে বারবার জানতে চেয়েছেন যে কেনো ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ওই ভিডিওটিতে কোনো সদুত্তর দিতে পারেননি ওই ব্যাংকের ম্যানেজার।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে শুক্রবার বিকেলে ক্যাম্পাস থেকে টিএসসিতে রুপালী ব্যাংকের শাখা স্থানান্তরের কাজ শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় সেখানে ব্যাংকের শাখা স্থানান্তর করা যাবে না এবং সাধারণ শিক্ষার্থীদের এ বিষয়ে আপত্তি আছে বলে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা বিষয়টি প্রশাসনের সাথে আলোচনা করে শাখা স্থানান্তর করার জন্য বলে। কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনে অভিযোগ করেন ব্যাংকের ম্যানেজার পবিত্র কুন্ডু। অভিযোগ করার বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের নেতাকর্মীরা রাত সাড়ে ৯টার দিকে ম্যানেজারকে ব্যাংকের ভিতরে প্রবেশ করে তার কাছে অভিযোগ করার বিষয়ে কৈফিয়ত চায়। এ সময় ঘটনাটি ফেসবুকে লাইভ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা রিয়াদ খান বলেন, টিএসসিতে ব্যাংকের শাখা স্থানান্তর করার বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের আপত্তি আছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ করোনাকালের সুযোগ নিয়ে শাখাটি টিএসসিতে স্থানান্তর করছিল। এটি জানতে পেরে আমরা শুধু আপাতত ব্যাংকের শাখা টিএসসিতে স্থানান্তর না করার জন্য বলেছি এবং এ বিষয়ে প্রশাসনের সাথে আলোচনার জন্য বলেছি। কিন্তু ম্যানেজার আমাদের বিরুদ্ধে প্রশাসনে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। পরে অবশ্য তিনি সেই অভিযোগটি উত্তোলন করে নিয়েছেন। এখানে আমাদের কোনো স্বার্থ নেই, সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই আমরা কথা বলতে গিয়েছিলাম। আর ফেসবুক লাইভে শুধু আমরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়টি জানতে গিয়েছিলাম।

এ ব্যাপারে রূপালী ব্যাংকের ডিজিএম আবদুল্লাহ আল মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে আমরা নিজেদের মধ্যে মিটিং করছি। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে ও ব্যাংকের জিএম স্যারের সাথে মিটিং আছে। আমরা এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করব মিটিং এর পরে জানা যাবে, তখন আপনাদেরকে বিষয়টি জানানো হবে।

 

পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence