‘ক্যাম্পাসগুলো এখন শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক’

০২ অক্টোবর ২০২০, ০৯:০২ AM
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী © ফাইল ফটো

ছাত্রলীগ ও যুবলীগ সদস্যদের অনাকাঙ্ক্ষিত অপতৎপরতার কারণে দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক অঞ্চল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার এক মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্যাম্পাসগুলো এখন সাধারণ শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের অফিস রয়েছে। ছাত্রলীগ ও যুবলীগের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের কারণে অভিভাবকরা এখন তাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদের ক্যাম্পাসে পাঠাতে ভয় পান।

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

এ সময় রিজভী বলেন, ক্ষমতাসীন দলের সদস্যরা কাপুরুষ। তারা নারীদের দমন করে, সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। যেদিন তারা রাষ্ট্র ক্ষমতা এবং পুলিশের সমর্থন হারিয়ে ফেলবে সেদিন তারা গর্তে লুকিয়ে থাকবে।

বিএনপির এ নেতা বলেন, জিয়াউর রহমানের মানহানি ও জনগণকে বিভ্রান্ত করতে ইতিহাসকে বিকৃত করার নাটক তৈরি করা হয়েছে। জনগণের অনুভূতির বিরুদ্ধে চলমান অগণতান্ত্রিক সরকারকে খুশি করতে যারা এসব নাটক লিখেছেন এবং করেছেন তাদের অবশ্যই একদিন বিচারের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন রুহুল কবির রিজভী।

২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence